আগে বেশ কিছু পোস্টে এই বিষয়ক লেখা দেখেছি, তাও নিজের অভিজ্ঞতাটা একটু জানাতে চাই। যদি কারো কাজে দেয় আর কি…
ঘটনা ১:
আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের। আমার এক শিক্ষকের মাধ্যমে একজন প্রফেসরের সাথে যোগাযোগ হলো, যিনি ফল ২০২২ এর জন্য ছাত্র খুঁজছেন। কিন্তু সমস্যা হলো, ওই বিশ্ববিদ্যালয়ে DBA (Doctor of Business Administration, যেটা বিজনেসের PhD আর কি) তে টিউশন ফি ওয়েভ করা হয় না, in-state পে করতে হয়। আর TA হিসেবে যা পাবো দেখা যাবে তার বড় একটা অংশ ফি দিতেই চলে যাবে। অর্থাৎ থাকা খাওয়ার জন্য সমস্যা হয়েই যাবে, নিশ্চিত।
এগুলো জেনেও প্রফেসরের সাথে মিটিং করলাম। প্রথম মিটিং এই পড়ালেখার বা কাজের অন্য বিষয়ের সাথে আমি খোলাখুলি ভাবে তাকে বললাম যে আমার নিজের তেমন সামর্থ্য নাই যে আমি নিজের পকেট থেকে খরচ করে পড়ালেখা চালিয়ে যাবো। তাই আমার পক্ষে তখনই যাওয়া সম্ভব হবে যখন আমার বাড়তি কিছু উপার্জন থাকবে, যেটা দিয়ে আমার থাকা খাওয়া চালাতে পারবো।
তিনি আমাকে বললেন যে আমার যেহেতু ইউনিভার্সিটি লেভেলে পড়ানোর অভিজ্ঞতা আছে, উনি চেষ্টা করবেন যেনো আমি টিচিং এর সুযোগ পাই, যা থেকে কিছু আয় করা সম্ভব। আমি বললাম এটা সম্ভব হলে আমি অবশ্যই জয়েন করবো।
তার বেশ কিছুদিন পরে উনি আমাকে ইমেইল দিয়ে নিশ্চিত করলেন যে আমি সেখানে পড়ালেখার পাশাপাশি Adjunct Faculty হিসেবে অন্য ডিপার্টমেন্টে ক্লাস নেয়ার সুযোগ পাবো, এবং তাদের অন্য Adjunct Faculty যেমন অর্থ পান প্রতি কোর্সের জন্য আমিও সেটা পাবো। এটা জানার পরই আমি এপ্লিকেশন শুরু করি এবং অফার পেয়ে যাই।
ঘটনা ২:
অ্যাডমিশন, ফান্ডিং ইত্যাদি সব ঠিক থাকার পরেও আমাকে এম্ব্যাসি থেকে Administrative Processing দিয়ে দিলো। প্রফেসরকে জানালাম, উনি বললেন তুমি অনলাইনে শুরু করো, ভিসা পেলেই চলে এসো। আমিও রাজি হলাম কিন্তু তাকে জানালাম যে আমি তো সেখানে কাজ করার সুযোগ পাচ্ছি না, তাহলে আমার টিউশন ফি কিভাবে দিবো? বা কিছুটা কমানো সম্ভব হবে কিনা? উনি তখন বললেন যে আমি দেখছি।
এর কিছুদিন পরে ইমেইল পেলাম যে আমার ওই কোয়ার্টার এর ফি পরিশোধিত হয়ে গেছে। আমি যেনো নিশ্চিন্তে ক্লাস চালিয়ে যাই। একটা মজার জিনিষ জানিয়ে রাখি। উনি যখন সব কনফার্ম করে আমাকে জানাতেন, তখন আমি সেই ইমেইল এর থ্রেড দেখে অনেক অবাক হতাম, কারণ তার আগে উনি আমার জন্য কতজনকে এবং কি ইমেইল দিয়েছে এবং তাদের উত্তর সব দেখতাম আমি। I always appreciated the lengths he went to for doing me these favors…
ঘটনা ৩:
প্রায় ৫ মাস পরেও আমার ভিসা হচ্ছিলো না। এর মধ্যে একটা ৩ মাসের সেমিস্টার শেষ করে আরো একটা শুরু করে দিয়েছিলাম। হঠাৎ একদিন ভিসার কেস আপডেট হলো। আমি উনাকে জানাবো, ঠিক তার আগেই উনার একটা ইমেইল আসলো যে কোন আপডেট আছে কিনা, নাহলে উনি Congresswoman এর সাথে সরাসরি এই বিষয়ে যোগাযোগ করবেন। আর উনি স্প্রিং এও আমার অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত, যদি আরো সময় লাগে।
আলহাদুলিল্লাহ যে ভিসা পেয়ে গিয়েছি এবং ইনশাআল্লাহ মার্চ থেকে সশরীরে ক্লাস শুরু করতে পারবো। তবে সত্যি নিজ অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম যে আসলেও ইউনিভার্সিটি রাঙ্কিং এর থেকেও একজন ভালো প্রফেসর পাওয়া বেশি উপকারী।
একজন প্রফেসর যিনি চাইলেই আমার স্থানে অন্য ছাত্র/ছাত্রী নিয়ে নিতে পারতেন, তিনি আমার জন্য যা করেছেন তা আসলেই আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। তাই আসলেই আমিও এখন মনে করি যে ইউনিভার্সিটি রাঙ্কিং না, প্রফেসর কে বেশি প্রাধান্য দেয়া উচিৎ।
Ajaan R. Khan
University: Louisiana Tech University
Program: DBA, major in Computer Information Systems (CIS)
BBA CGPA: 3.57/4 (AIS, JU)
MBA CGPA: 3.65/4 (AIS, JU)
GMAT: 640/800
IELTS: 7.5
Work Experience: Lecturer for 4 years at Army Institute of Business Administration, Sylhet.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
Also Visit Our (HigherStudySheba) More Free Resources:
Website: www.higherstudysheba.xyz
YouTube Channel: https://www.youtube.com/@HigherStudySheba
FB Page: https://www.facebook.com/higherstudysheba
FB Group: https://www.facebook.com/groups/1045575249683642
Linkedin: https://www.linkedin.com/company/higherstudysheba
Instagram: https://www.instagram.com/higherstudysheba/