উচ্চশিক্ষার প্রস্তুতিতে কনফারেন্স এ এটেন্ড করা কতটুকু গুরুত্বপূর্ণ?
।
২০২৩ সালের অক্টোবর মাসে একটি ওয়েবিনারে জয়েন করেছিলাম আমেরিকার NJIT এর কেমিক্যাল ও ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তাদের একজন ডিসটিনগুইস প্রোফেসর ছিলেন প্রশ্নউত্তর পর্বের উত্তর দেয়ার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে প্রোফেসর একজন ক্যান্ডিডেট এর প্রোফাইলে কনফারেন্স এ এটেন্ড করার অভিজ্ঞতা থাকলে সেটা আপনারা কিভাবে দেখেন? তিনি বললেন, ‘কনফারেন্স এ কোনো প্রেজেন্টেশন দেয়া বা পোস্টার নিয়ে এটেন্ড করা একটা স্ট্রং রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে আমরা দেখি। আমরা মনে করি একজন ছাত্র বা ছাত্রী কনফারেন্স এ এটেন্ড করেছে মানে সে গবেষণা করেছে, এবস্ট্রাক্ট সাবমিট করেছে, কনফারেন্স এটেন্ড করার জন্য রেজিস্ট্রেশন করেছে, প্রেজেন্টেশন বা পোস্টার তৈরি করেছে, এবং অবশেষে কনফারেন্স এ গিয়ে সঠিকভাবে প্রেজেন্ট করেছে নিজের রিসার্চ। তার মানে সে রিসার্চ এ এক্সপিরিয়েন্সড এটা প্রমাণিত। আর যে সকল ছাত্রছাত্রীর কনফারেন্স পেপার থাকে তারা আবার ম্যানোস্ক্রিপ্ট লিখেছে, পিয়ার রিভিও প্রোসেস এর মধ্য দিয়ে গিয়েছে, রিভিওয়ার রিভিও সামলিয়েছে, কনফারেন্স এর ফরমেট এ পেপার ফরমেট করেছে। সুতরাং একটা জার্নালে পাবলিশ করার সকল প্রক্রিয়া হ্যান্ডেল করার এবিলিটি তার আছে। সুতরাং যে সব ছাত্রছাত্রীর প্রোফাইলে কনফারেন্স প্রেজেন্টেশন, পোস্টার, কনফারেন্স আর্টিকেল থাকে সে সব ছাত্রছাত্রীদের আমরা রিসার্চে অভিজ্ঞ হিসেবে ধরে নিয়ে ইভালুয়েট করি। তাই এডমিশন পাওয়ার ক্ষেত্রে এরা অনেক এগিয়ে থাকে। একটা জি আর ই স্কোর বা একটা আই ই এল টি এস স্কোর যেমন ভূমিকা রাখে এডমিশন পাওয়ার ক্ষেত্রে, তেমন কনফারেন্স এ এটেন্ট করলে তাও ভূমিকা রাখে এডমিশন পাওয়ার জন্য। ফুল ফান্ড এডমিশনে কনফারেন্স এটেন্ড করা ছাত্রছাত্রীরা একটু অগ্রাধিকার পেয়েই থাকে।
কথাগুলো আমার নয়। আমেরিকার একজন ডিসটিনগুইস প্রোফেসারের।
লেখক পরিচিতিঃ
নিউটন নিয়োগী
গ্র্যাডুয়েট টিচিং এসিস্টেন্ট
সিরাকিউজ ইউনিভার্সিটি
সিরাকিউজ, নিউইয়র্ক।
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
Also Visit Our (HigherStudySheba) More Free Resources:
Website: www.higherstudysheba.xyz
YouTube Channel: https://www.youtube.com/@HigherStudySheba
FB Page: https://www.facebook.com/higherstudysheba
FB Group: https://www.facebook.com/groups/1045575249683642
Linkedin: https://www.linkedin.com/company/higherstudysheba
Instagram: https://www.instagram.com/higherstudysheba/