প্রোফেসরদের ইমেইল করার আগে তাদের রিসার্চ আর্টিকেল পড়া দরকার।
।
কিভাবে একটি রিসার্চ আর্টিকেল পড়তে হয়? কোন কোন দিকে নজর দেয়া বেশি জরুরি?
.
থিওরিটিকাল রিসার্চ করতে গিয়ে এ পর্যন্ত প্রায় কয়েক হাজার আর্টিকেল আমি পড়েছি। আজকে আমার আর্টিকেল পড়ার স্কিল যেমন আমার প্রথম দিকে কিন্তু তেমন ছিলো না। এখন আমি আমার ফিল্ডের একটা আর্টিকেল এক ঝলক দেখলে মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে এটি কি নিয়ে বলতে চাচ্ছে? কোথায় কোন ইনফরমেশন আছে? আমার এখনো মনে আছে যে প্রথম যখন আর্টিকেল পড়তাম একটা আর্টিকেল পড়তেই ১-২ দিন লাগতো। তাও আগা মাথা গোড়া কিছুই বুঝতাম না। অনেক শব্দ অপরিচিত লাগতো। ডিকসনারি নিয়ে বসতাম। খুজতাম অর্থ এরপর সম্পূর্ণ লাইন বাংলায় কনভার্ট করতে চাইতাম। এরপর বুঝার চেষ্টা করতাম। কিন্তু এটাই বুঝতাম না যে আমি যে পার্ট টা পড়তেছি এ থেকে কোন কোন লাইন আসলেই আমার পড়ার দরকার আর কোন কোন লাইন পড়ার দরকার নেই। সত্যি বলতে একজন বিগিনার হিসেবে আর্টিকেল পড়াটা আসলেই অনেক কঠিন কাজ। তবে আর্টিকেল এর কোন কোন সেকশনে কোন কোন তথ্য থাকে তা জানলে কিন্তু আর্টিকেলটার কোন সেকশনটা পড়া বেশি গুরুত্বপূর্ণ তা বুঝা যায়। যেমন:
১) অধিকাংশ আর্টিকেল এর abstract এর শেষের দিকটায় author কি রিসার্চ করেছে এবং তার ফলাফল ছোট করে লিখা থাকে। সুতরাং শুরুমাত্র abstract এর এই শেষের পার্টটা পড়লেই বোঝা যায় আর্টিকেল পড়াটা আপনার জন্য প্রয়োজনীয় কি না? কারণ অনেক সময় দেখা যায় সারা আর্টিকেল পড়েও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। কারণ এটা এমন হতেই পারে যে আর্টিকেল নাম দেখে মনে হয়েছিলো পেপারটি আপনার রিসার্চ ইন্টারেস্ট এর সাথে মিলে। কিন্তু আর্টিকেলের কাজটি একটু ভিন্নরকম। কিন্তু এট কতটুকু ভিন্নরকম তা কিন্তু আপনি abstract এর শেষের অংশটাতে পেতে পারেন। তাই একটি পেপার এর টাইটেল পড়ার পর সবার আগেই abstract এর শেষের অংশটা পড়ে নেয়া খুবই ভালো সিদ্ধান্ত।
২) আর্টিকেল এর Introduction পার্টটি কিন্তু রয়েছেই author এর রিসার্চটিকে introduce করার জন্য। সেক্ষেত্রে author যে রিসার্চ টি করেছে তা সম্পর্কিত বেশ কয়েকটি রিসার্চ এর বর্ণনা থাকে, রিসার্চটির গুরুত্ব লিখা থাকে, অনেক ক্ষেত্রে তার রিসার্চ এর key words গুলোর ব্যাখ্যাও থাকে। যদি আর্টিকেল এর abstract পড়ে আপনি বুঝতে পারেন যে এটি আপনার রিসার্চ ইন্টারেস্ট এর সাথে যায় তাহলে কিছু খুটিনাটি জ্ঞান অর্জন করার জন্য সম্পূর্ণ Introduction টি বেশ কয়েকবার পড় দরকার। বেশ কয়েকবার বলছি এ কারণেই যে একবার পড়লে মাথ্র উপর দিয়ে যেতে পারে। কিন্তু বেশ কয়েকবার পড়লে এবং মনযোগ দিলে এটা অবশ্যই মাথার ভিতর দিয়েই যাবে।
৩) Key Words একটি আর্টিকেলের খুব গুরুত্বপূর্ণ পার্ট। আপনার রিসার্চ ফিল্ড সম্পর্কে যদি আপনি মোটামুটি জানেন তাহলে কিন্তু key words দেখেই আপনি একটা আইডিয়া করতে পারবেন যে রিসার্চটি কি সম্পর্কিত হতে পারে। আর যদি আপনি একদম নতুন হন তাহলে Key Words পড়ে পড়ে আর্টিকেল পড়লে একটা সময় পড় আপনারও একটা সেন্স তৈরি হবে এ বিষয়ে। আপনিও key words দেখে পেপারটি আপনার পড়া প্রয়োজন কি না তা বুঝতে পারবেন।
৪) methodology পার্ট টা তে সাধারণত এই রিসার্চ টা কিভাবে করা হয়েছে তা ব্যাখ্যা করা হয়। যদি আপনি কোনো মেথড খুজার জন্য আর্টিকেল পড়েন তাহলে এটাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তবে যদি আপনি শুধুমাত্র এপ্লিকেশন জানার জন্য বা এই রিসার্চ টার ইমপেক্ট জানার জন্য আর্টিকেল পড়েন তাহলে আপনি এই পার্টটিকে তেমন গুরুত্ব না দিলেও চলবে।
৫) result & discussion পার্টটাতে সাধারণত রিসার্চ এর ফলাফল কি পেলো কিভাবে এই ফলাফল এ তারা পৌছালো তা লিখা থাকে। আপনি যদি আপনার রিসার্চ এর ফলাফল কিভাবে বের করবেন এই জন্যে আর্টিকেল পড়েন তাহলে এই পার্টটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। প্রতিটা ফলাফল বের করার উপায় এবং তার diacussion আপনাকে খুব ভালো করে পড়তে হবে। আর যদি শুধুমাত্র রিসার্চ এর ফলাফল সম্পর্কে ধারণা পেতে চান তাহলে এই পার্টটি ২-১ বার রিভিশন দিয়ে conclusion টা ভালো করে পড়তে পারেন। কারণ conclusion এ ছোট করে তাদের ফলাফল ও সফলতা তারা বর্ণনা করবে।
এই কয়েকটা বিষয় মাথায় রেখে আর্টিকেল পড়লে আর্টিকেল পড়াটা আপনার জন্য অবশ্যই কিছুটা হলেও সহজ হবে।
ধন্যবাদ
লেখক পরিচিতিঃ
নিউটন নিয়োগী
গ্র্যাডুয়েট টিচিং এসিস্টেন্ট
সিরাকিউজ ইউনিভার্সিটি
সিরাকিউজ, নিউইয়র্ক।
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
Also Visit Our (HigherStudySheba) More Free Resources:
Website: www.higherstudysheba.xyz
YouTube Channel: https://www.youtube.com/@HigherStudySheba
FB Page: https://www.facebook.com/higherstudysheba
FB Group: https://www.facebook.com/groups/1045575249683642
Linkedin: https://www.linkedin.com/company/higherstudysheba
Instagram: https://www.instagram.com/higherstudysheba/