ফান্ড কিভাবে ম্যানেজ করতে হয় তার আইডিয়া পাবেন এখান থেকে—– ![]()
![]()
আলহামদুলিল্লাহ Graduate Assistantship (GA) পেয়েছি…
আপনাদেরকে আজ এই সাফল্যের বিষয়টি লিখছি…
বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসিস্ট্যান্টশিপ বা ফান্ড পাওয়া যে কতটা কঠিন তা আসলে এই লাইনের মানুষ ছাড়া আর কেউই জানেন না।
আমেরিকায় আসা পর সবারই (F-1, Not Fully funded) প্রাথমিক টার্গেট থাকে On-Campus Employment এ জব নিয়ে SSN পাওয়া, আমরাও তাই ই ছিলো… পেয়েও গেলাম।
এরপর টার্গেট নিলাম কিভাবে টিউশন ফি মউকুফ করানো যায় বা ফুল ফান্ড পাওয়া যায় (বলে রাখা ভালো, আমেরিকায় বিজনেজ প্রোগ্রামে ফান্ড পাওয়া যায় না বললেই চলে বা খুবই স্বল্প)। সেই চেষ্টায় গত ২ মাসে Wright State University প্রায় ৬টা ডিপার্টমেন্টে এসিস্ট্যান্টশিপ এর জন্য এপ্লাই করি, সুপারভাইজারদের সাথে দেখা করি কিন্তু সাইন্স এর সাবজেক্ট এ তো আমাকে এসিস্ট্যান্টশিপ দিবে না এটাই স্বাভাবিক আবার লিটারেচার এ ১টা এসিস্ট্যান্টশিপ আছে সেটা শুধুই তাদের নিজস্ব বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ।
অবশেষে আমাকে “Department of Human Services” এর অফিস থেকে ইমেইল দিয়ে ও কল করে ইন্টারভিউ এর জন্য ডাকা হলো, আমি সঠিক সময়ে ইন্টারভিউ দিতে গেলাম। ৩জন প্রফেসর, ১জন এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আমার সামনে বসে আছেন, সবাই ফ্রেন্ডলি- কেউ ই জিজ্ঞাসা করেন নাই, অমুক দেশের রাজধানীর নাম কি? বা আমার রেজাল্ট কি? আমার রাজনৈতিক ইতিহাস কি?
প্রথমেই আমাকে “Interpersonal Communication Skills” নিয়ে একজন প্রফেসর কথা বলতে বললেন। উনাকে উনার নাম জিজ্ঞাসা করার মাধ্যমে আমি উত্তর দিলাম, আমি কথা বলেই যাচ্ছিলাম… উনি মৃদু হেসে আমাকে বললেন, “I think You have experience”
অন্য আর একজন প্রফেসর (আমার সুপারভাইজার) আমাকে জিজ্ঞাসা করলেন, “আমার লিডারশীপ দক্ষতা ও ম্যান ম্যানেজমেন্ট পাওয়ার নিয়ে”-আমি সুন্দর করে উত্তর দিয়েছি। উনার সন্তুষ্টি তখন না বুঝলেও ৩০ মিনিট পরের কনফার্মেশন ইমেইল বুঝিয়ে দিয়েছে।
আর একটা প্রশ্ন ছিলো, আমি কি ******* এই কাজটা পারি? আমার সরল স্বীকারোক্তি, “আমি পারি না, তবে আমাকে প্রপারলি ট্রেইনিং দিলে আমি বেস্ট ভ্যালু এ্যাড করতে পারব”
তারা এতেই সন্তুষ্ট….. এমনকি আমাকে যে অফার লেটার দিয়েছে তাতে সুস্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, “আপনি আপনার সুবিধামতো সময়ে কাজ করতে পারবেন, এতে সুপারভাইজারের কোনো বাধ্যবাধকতা নেই”
প্রায় ২০/২৫ মিনিটের ইন্টারভিউ এ তাঁরা শুধু আমার মধ্যে থাকা Skills আর আমার কর্মস্পৃহাই দেখার চেষ্টা করেছেন। ঐ নির্দিষ্ট দায়িত্ব আমি পালন করতে পারব কি না সেটাই যাচাই করেছেন। আর কিছুই না….
যারা সেল্ফ ফান্ডিং এ পড়তে আসছেন/আসবেন তাদের জন্য কিছু কথা—
১। “কেউ যদি বলে কোনোমতে ১ সেমিস্টার এর টাকা নিয়ে চলে আসো বাকিটা হয়ে যাবে” এটা মিথ্যা কথা, আবার সত্য কথাও। তবে এই জন্য অবশ্যই আপনাকে স্কিল বা দক্ষতা নিয়েই আমেরিকায় আসতে হবে যাতে আপনারটা আপনি নিজে উপার্জন করে চলতে পারেন।
২। Analytical Skills/Computer skills/Technology Skills বাড়ানোর চেষ্টা করেন, যতবেশি এই স্কিল বাড়াইতে পারবেন ততবেশি দ্রুত আমেরিকা আপনার নিজের হয়ে যাবে।
৩। পারলে বিয়ে করে বউ/জামাইকে সাথে করে নিয়ে আইসেন, অনেক বেশি কাজে লাগবে।
৪। প্রফেসর/ডিপার্টমেন্ট এর চেয়ার এর সাথে নিয়মিত সম্পর্কের উন্নতি ঘটান, আপনার যোগ্যতা সম্পর্কে তাকে বুঝান, সে অনেক হেল্প করতে পারে।
৫। বিশেষ করে যারা বিজনেজ ব্যাকগ্রাউন্ড এর তারা GRE/GMAT দিয়ে এরপরে আসুন, প্রথমে ফান্ড না পাইলেও এইখানে আসার পরে ফান্ড ম্যানেজ করা অনেক সহজ হবে।
৬। নিজের Writing Skills একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, বাংলাদেশে যা লিখছেন/লিখতেছেন সেগুলা যথেষ্ট নয়। লেখার Quality নিশ্চিত করে যেকোনো বিষয়ে লেখার বা বলার মতো দক্ষতা অর্জন করুন।
৭। কথা বলায় বা কনভিন্সিং পাওয়ার অর্জন করুন, Communication Skills এর A to Z রপ্ত করার চেষ্টা করুন।
৮। গুগল এর বিভিন্ন সেবা ও তার ব্যবহার শিখুন।
৯। MS OFFICE এ নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ফেলুন।
১০। LinkedIn প্রোফাইল এর যথাযথ ব্যবহার শেখার চেষ্টা করুন। আমেরিকায় ফেসবুক এর ব্যবহার খুব ই সীমিত।
সফলতা আসবেই…
মনে রাখবেন,
“আমেরিকায় পড়তে আসলেই সবকিছু হয়ে যায় না বা সবকিছু পাওয়া যায় না। সবকিছু পাওয়ার জন্য বা সবকিছু করার জন্য আমেরিকায় আসা একটা পথ মাত্র।”
সকলের জন্য শুভ কামনা, দোয়া ও ভালোবাসা রইলো।
শেখ আব্দুল্লাহ
Graduate Assistant
Department of Human Services
Wright State University
Former Student Office Assistant
Raj Soin College of Business
MS in Marketing Analytics & Insights
Wright State University
Ohio, USA
Sheikh Abdullah
MBA-2017, BBA-2016
International Business
Faculty of Business Studies
University of Dhaka
Also Visit Our (HigherStudySheba) More Free Resources:
Website: www.higherstudysheba.xyz
YouTube Channel: https://www.youtube.com/@HigherStudySheba
FB Page: https://www.facebook.com/higherstudysheba
FB Group: https://www.facebook.com/groups/1045575249683642
Linkedin: https://www.linkedin.com/company/higherstudysheba
Instagram: https://www.instagram.com/higherstudysheba/