𝐅𝐮𝐧𝐝𝐢𝐧𝐠 বনাম 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩
—————————-
——————————
দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন বাংলাদেশের অনেক শিক্ষার্থীরই। তবে নিজের/ পরিবারের টাকায় দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাওয়া ও এই খরচ বহন করা প্রায় সকলের জন্য কঠিন। তাই হায়ারস্টাডি অ্যাসপিরান্টদের মধ্যে প্রায় প্রত্যেকেরই লক্ষ্য থাকে ফান্ডিং বা স্কলারশীপ ম্যানেজ করা।
কিন্তু বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সেক্ষেত্রে খরচটা কে দেবে? কেন দেবে? -এসব ব্যাপারে অনেকেরই সুস্পষ্ট ধারণা থাকে না। তাহলে আর্টিকেলটি থেকে এসম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক:
𝐅𝐮𝐥𝐥 𝐅𝐮𝐧𝐝𝐞𝐝 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧/ 𝐌𝐒 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐮𝐥𝐥 𝐅𝐮𝐧𝐝𝐢𝐧𝐠:
ধরা যাক, একজন ‘𝐗’ 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 তে 𝐌𝐒𝐜 𝐢𝐧 ‘𝐘’ সাবজেক্ট নিয়ে পড়ার প্রবল ইচ্ছা। কিন্তু 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 অনেক বেশি যা তার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তিনি ফান্ডিং ম্যানেজ করতে 𝐆𝐑𝐄 দিলেন, এরপর 𝐈𝐄𝐋𝐓𝐒/ 𝐓𝐎𝐄𝐅𝐋 দিয়ে সবশেষে 𝐀𝐩𝐩𝐥𝐲 করলেন।
পরবর্তীতে এমএস প্রোগ্রামে অ্যাডমিশন পেয়ে গেলেন। এরপর ওভারঅল প্রোফাইল বুঝে আবেদন করলেন 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 মওকুফ করার জন্য এবং হয়ত তা মওকুফ করে দেয়া হলো ইউনিভার্সিটির পক্ষ থেকে। তবে 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 না দিতে হলেও থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করতে হবে। আর এই খরচের অংকটাও কম নয়।
একজন স্টুডেন্টকে টিউশন ফি না দিতে হলেও নিজের খরচ বহন করাটাও বেশ কঠিন। আর এজন্য ধরনা দিতে হয় প্রফেসরের কাছে, তার ল্যাবে কাজের জন্য। আর ল্যাবে কাজের বিনিময় পাওয়া যায় টাকা, যা দিয়ে বেশ ভালো ভাবেই হয়ে চলাফেরার খরচ। এজন্য প্রয়োজন হয় ভালো একটি 𝐏𝐫𝐨𝐟𝐢𝐥𝐞, 𝐆𝐑𝐄- 𝐈𝐄𝐋𝐓𝐒/𝐓𝐎𝐄𝐅𝐋 𝐒𝐜𝐨𝐫𝐞, 𝐏𝐚𝐩𝐞𝐫- 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 ইত্যাদি।
এক্ষেত্রে 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫’কে পটিয়ে পাওয়া যায় 𝐓𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭𝐬𝐡𝐢𝐩 (𝐓𝐀) অথবা 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭𝐬𝐡𝐢𝐩 (𝐑𝐀) অথবা 𝐆𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭𝐬𝐡𝐢𝐩 (𝐆𝐀)। আর প্রফেসরের অধীনে এই কাজের বিনিময়ে যে অর্থ মিলবে তা দিয়ে ম্যানেজ হয় যায় একজনের খরচ। যাকে সোজা বাংলায় বলা যায়, ‘কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প’।
পড়ালেখার পরে অথবা পড়ালেখার পাশাপাশি প্রফেসরের ল্যাবে প্রোজেক্টে কাজ করবেন, ক্লাস ও পরীক্ষায় নেয়ায় সাহায্য করবেন, 𝐁𝐒𝐜 লেভেলের ছাত্রদের গাইড করবেন- এসবের বিপরীতেই দেয়া হয় অর্থ। অনেক সময় 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 সরাসরি 𝐆𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭𝐬𝐡𝐢𝐩 (𝐆𝐀) দিতে পারে। যা সম্পূর্ণ 𝐃𝐞𝐩𝐭. এর সিদ্ধান্ত।
𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫 এর কাছে গবেষণার জন্য যে সরকার থেকে অথবা 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐲 থেকে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে পাওয়া যে 𝐅𝐮𝐧𝐝 আসে, সেখান থেকে যখন প্রফেসর একজনকে কাজের বিনিময়ে অর্থ দিবেন এবং তাতে যদি আপনের সকল খরচাপাতি 𝐜𝐨𝐯𝐞𝐫 হয়ে যায়, তবে তাকেই বলে 𝐅𝐮𝐥𝐥𝐲 𝐅𝐮𝐧𝐝𝐞𝐝 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧.
𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐌𝐒):


অনেক দেশে সরকার, বিভিন্ন সরকারি-বেসরকারি 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧 এবং প্রতিষ্ঠান আছে যারা মেধাবী ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 বা বৃত্তি প্রদান করে থাকে। কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি এর সাথে এমন সংস্থাদের সরাসরি সংযোগ থাকে।
এমন ক্ষেত্রে ইউনিভার্সিটিতে 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 পেলে তারাই আপনাকে 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 এর জন্য বিবেচনা করবে। আলাদা ভাবে আপনাকে তেমন কিছু করতে হবে না। এক্ষেত্রে ইউনিভার্সিটির দেখানো নির্দেশনা অনুসরণ করেই পাওয়া যায় এই স্কলারশীপ।
আবার কখনো 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 লেটার হাতে পাওয়ার পরে আলাদা ভাবে 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲/ সরকার/ সংস্থার কাছে স্কলারশীপের জন্য আবেদন করতে হয়। তাদের সিলেকশন কমিটি যোগ্য বিবেচনা করলে আপনাকে 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 দিতে পারে।
সাধারণত 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 পেলে আপনের 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 ওরাই দিবে। তারপর আপনার থাকা, খাওয়া, ঘুরাঘুরি,পকেট খরচ, হেলথ্ ইনস্যুরেন্স সহ সব কিছুর খরচও তারাই বহন করবে। কিছুক্ষেত্রে স্টুডেন্টের প্লেনের ভাড়াও দিয়ে দিতে পারে। মূলত, গরীব দেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করাই এদের কাজ।
অর্থাৎ, আপনি শুধু ক্লাস করবেন, পড়াশোনায় মনোযোগী থাকবেন- এই দিকে মাস শেষে আপনের একাউন্টে টাকা চলে আসবে। এর জন্য আপনাকে অতিরিক্ত কোন কাজ করতে হবে না। যদি এমনটা হয় তবে তাকেই বলে 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩.
পৃথিবীর নামকরা কিছু 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 : 𝐅𝐮𝐥𝐛𝐫𝐢𝐠𝐡𝐭 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬 (𝐔𝐒𝐀) , 𝐄𝐫𝐚𝐬𝐦𝐮𝐬 𝐌𝐮𝐧𝐝𝐮𝐬 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐄𝐮𝐫𝐨𝐩𝐞) , 𝐃𝐀𝐀𝐃 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐆𝐞𝐫𝐦𝐚𝐧𝐲) , 𝐂𝐡𝐞𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬 (𝐔𝐊) , 𝐒𝐈 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐒𝐰𝐞𝐝𝐞𝐧) , 𝐄𝐧𝐝𝐞𝐚𝐯𝐨𝐮𝐫 𝐏𝐨𝐬𝐭𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐀𝐰𝐚𝐫𝐝𝐬 (𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚), 𝐌𝐨𝐧𝐛𝐮𝐤𝐚𝐠𝐚𝐤𝐮𝐬𝐡𝐨: 𝐌𝐄𝐗𝐓 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐉𝐚𝐩𝐚𝐧),𝐊𝐆𝐒𝐏 ( 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐊𝐨𝐫𝐞𝐚),𝐂𝐒𝐂 (𝐂𝐡𝐢𝐧𝐚), 𝐁𝐮𝐫𝐬𝐥𝐚𝐫𝐢 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐓𝐮𝐫𝐤𝐞𝐲).
Credit: Stories with ION
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
Also Visit Our (HigherStudySheba) More Free Resources:
Website: www.higherstudysheba.xyz
YouTube Channel: https://www.youtube.com/@HigherStudySheba
FB Page: https://www.facebook.com/higherstudysheba
FB Group: https://www.facebook.com/groups/1045575249683642
Linkedin: https://www.linkedin.com/company/higherstudysheba
Instagram: https://www.instagram.com/higherstudysheba/