No IELTS, No GRE, Result is not more than 3.5

No IELTS, No GRE, Result is not more than 3.5

But Ripon is going to Harvard! (জুন, ২০২৩)

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি-এর জলজ্যান্ত প্রমাণ যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৭তম আবর্তনের রেজাউল করিম রিপন। ৪র্থ বর্ষে পড়াকালীন সময়ে ৩য় বর্ষের রেজাল্ট দিয়েই হার্ভার্ডে এপ্লাই করেন রিপন (৩য় বর্ষ পর্যন্ত রিপনের রেজাল্ট ৩.৪৬) । হার্ভার্ড থেকে পান ফুল টিউশন ওয়েভার এবং পরবর্তীতে পান আগা খান ফেলোশিপ।

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হার্ভার্ডে মাস্টার্স করতে যাওয়া রিপনের মোট গবেষণাপত্রের সংখ্যা ২৬ টি যার মধ্যে লাইফ সায়েন্সের বাইবেল বলে খ্যাত The Lancet এ প্রকাশনা রয়েছে ৩টি। আর The Lancet Global Health , The Lancet HIV সহ খ্যাতনামা জার্নালগুলোতে গবেষণাপত্র প্রকাশ করেছেন রেজাউল করিম রিপন। রিপনের Google Scholar সাইটেশন সংখ্যা এখন ৬০৯! একবার ভেবে দেখুন, একটা ছেলে ৪র্থ বর্ষে পড়ার সময় এতকিছু করে ফেলেছে!

সারাদেশ থেকে বছরে কয়জন হার্ভার্ডে যেতে পারে? আর সেখানকার কয়জন মাস্টার্সে? সংখ্যাটা খুবই কম, আর এর মধ্যেই আছে আমাদের রেজাউল করিম রিপন। রিপনের এই অর্জন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তথা এই দেশের জন্য কি কম গর্বের ব্যাপার?

রিপনরা এগিয়ে যাক, জাহাঙ্গীরনগর এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাক!

#collected from a page of JU

লেখক পরিচিতিঃ

নিউটন নিয়োগী

গ্র‍্যাডুয়েট টিচিং এসিস্টেন্ট

সিরাকিউজ ইউনিভার্সিটি

সিরাকিউজ, নিউইয়র্ক।

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

Also Visit Our (HigherStudySheba) More Free Resources:

Website: www.higherstudysheba.xyz

YouTube Channel: https://www.youtube.com/@HigherStudySheba

FB Page: https://www.facebook.com/higherstudysheba

FB Group: https://www.facebook.com/groups/1045575249683642

Linkedin: https://www.linkedin.com/company/higherstudysheba

Instagram: https://www.instagram.com/higherstudysheba/

TikTok: https://www.tiktok.com/@higher_study_sheba.xyz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *